প্রচ্ছদজাতীয়ঢাকায় স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে :...

ঢাকায় স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু চিকিৎসায় ওষুধ এর কোন ঘাটতি নাই। হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাইরে রোগী বাড়ছে। এরইমধ্যে ৬০ জেলায় ডেঙ্গু রোগ ছড়িয়েছে।

আজ শনিবার (২২শে জুলাই) বেলা ১১টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, দেশে হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা এখনও তৈরি হয়নি। সবার সহযোগিতায় ডেঙ্গুর সংকট কাটিয়ে উঠতে পারব। শিল্প কারখানা ও স্কুল কলেজে মশা নিধন কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৪৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে ১০ হাজার ৭৯৭ জন।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও পড়ুন