প্রচ্ছদবিশেষ সংবাদবাইডেনের কুকুরের কামড়ে কুপোকাত গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১০ জন

বাইডেনের কুকুরের কামড়ে কুপোকাত গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১০ জন

“কমান্ডার”, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন পোষা কুকুর। হোয়াইট হাউজে শোরগোল ফেলে দেয়া এই কুকুর ইতিমধ্যেই গোয়েন্দা কর্মকর্তা-সহ অন্তত ১০ জনকে কামড় দিয়েছে সে।

কামড়ের তালিকায় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা আছেন, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাও করাতে হয়েছে।

বাইডেনের আরেকটি কুকুর ‘মেজরকে’ বিদায়ের পর হোয়াইট হাউজে নিয়ে আসা হয় নতুন কুকুর “কমান্ডার”কে। ২০২১ সালে বাইডেনের ভাই জার্মান শেফার্ড কুকুরটিকে উপহার হিসেবে দেন। হোয়াইট হাউজে প্রবেশের পর অন্ততপক্ষে ১০ জনকে সে কামড় দিয়েছে।

“কামান্ডার” সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটায় ২০২২ সালের ৩ নভেম্বর। ওই দিন সে গোয়েন্দা সংস্থার পোশাক পরা এক কর্মকর্তার হাত ও উরুতে কামড় দিয়েছিল। পরে ওই কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই ঘটনার কয়েক মাস পরে বাইডেন পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে কমান্ডারকে হোয়াইট হাউজের বাইরে পাঠিয়ে দেন। ওই রাতে সে আরেক গোয়েন্দা কর্মীর হাত ও বাহুতে কামড় দিয়েছিল। এর পরের মাসে কমান্ডার বাইডেনের ডিলওয়ারের বাড়িতে একজন নিরাপত্তা টেকনিশিয়ানকে কামড় দেয়।

বাইডেনের কুকুরের কামড়ানোর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করা হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কমান্ডারকে আরও প্রশিক্ষণ দেওয়া হবে।

এই বিভাগের আরও পড়ুন