প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে স্কুল বাস মনিটরিং টিমের সাক্ষাৎ

চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে স্কুল বাস মনিটরিং টিমের সাক্ষাৎ

জাগো প্রতিবেদক

স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম হওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে স্কুল বাস মনিটরিং টিম। এ সময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রোববার (২২ অক্টোবর) দুপুরে নগরের সার্কিট হাউসে এ সাক্ষাৎ করা হয়।

এসময় জেলা প্রশাসকের কাছে চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে ‘হাফ বাস ভাড়া’ চালুর দাবি জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, শীঘ্রই সব পরিবহন মালিক সমিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, স্কুল মনিটরিং টিমের সদস্য মিনহাজ চৌধুরী, ইনজামুল ইমু, মিনহাজুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম সোহাগ, শাকিল মাহামুদ, আরিফ উদ্দিন, জালাল উদ্দিন জুবায়ের, সাদ বিন, মারুফ উদ্দিন, আরিয়ান তূর্য, সামিয়া আমিন, আলিফ, শিহাব, সিফাত, মুনতাসির, ফারদিন ও আসিফ।

এনইউএস/জেসি

এই বিভাগের আরও পড়ুন