নগরে কামরুল আনোয়ার ববি (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে পৌনে ১১টার দিকে দামপাড়া এলাকার একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ।
কামরুল আনোয়ার ববি দামপাড়া এলাকার মৃত. শামসুল আনোয়ারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত কামরুল আনোয়ার ববি দামপাড়ার বাসায় একা বসবাস করতেন। জরুরি কাজ ছাড়া তিনি বাসা থেকে বের হতেন না। শুক্রবার রাতে ছাদে উঠেন তিনি। সেখান থেকে অসাবধানতাবসত নিচের নালায় পড়ে তাঁর মৃত্যু হয়।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত কামরুল আনোয়ার ববি দীর্ঘ সাত-আট বছর ধরে দামপাড়ার বাসায় একা থাকতেন এবং দেখাশোনা করতেন। মাঝে মধ্যে ডিসের ক্যাবলে সমস্যা হলে ঠিক করার জন্য ছাদে উঠতেন।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার বৃষ্টির সময় তিনি ছাদে উঠেছিলেন। সেখান থেকে পা পিছলে নিচের নালায় পড়ে তিনি মারা যান। লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেসি
আরও পড়ুন: কর্ণফুলী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ