সীতাকুণ্ড নিখোঁজের তিনদিন পর এক মো. আক্তার হোসেন (৫৫) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের ইমামনগর গ্রামের একটি পুকুর থেকে ওই চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আক্তার হোসেন উপজেলার ভাটিয়ারী ইমাম নগর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে। তিনি গত তিনদিন আগে নিখোঁজ হন। পরে তার স্বজনরা সীতাকুণ্ড মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
এদিকে তিনদিন পর আজ (শনিবার) সকালে একই এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার এস আই এস আই মো. নাসির উদ্দিন বলেন, ট্রাক চালক আক্তার হোসেন গত তিনদিন আগে নিখোঁজের ঘটনায় স্বজনরা থানায় ডায়েরি করেন। আজ দুপুরের দিকে একটি পুকুর থেকে তার অর্ধগলিত মরদহে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেসি