প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

জাগো প্রতিবেদক

নিবন্ধন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২১ নভেম্বর) জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে বের হওয়া মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আদালতের মাধ্যমে ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে বিরোধী দল-মতের আন্দোলন দমন করতে চায় সরকার। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, অথচ স্বাধীনতার পর থেকে সব জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে জামায়াত। ন্যায়ভ্রষ্ট এই রায় দেশের জনগণ কখনো মেনে নিবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না বলেই দেশে বাকশালী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করে দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে।গণতন্ত্রকামী জনতার ওপর রাষ্ট্রশক্তি ও দলীয় সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

এছাড়া সরকারের পদত্যাগ দাবির পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ এ রায় দেন। ফলে দলটির নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা হারিয়েছে।

জেসি

আরও পড়ুন: জামালখানে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

এই বিভাগের আরও পড়ুন