টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেখানে আটকা পড়েছে প্রায় তিন শতাধিক পর্যটক। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেয় প্রশাসন।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে জাহাজ চলাচল।
জানা যায়, মঙ্গলবার তিনটি জাহাজে সহস্রাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যায়। এদের মধ্যে প্রায় আটশ পর্যটক ফিরলেও বাকিরা দ্বীপে অবস্থান করেন। আজ সকাল থেকে জাহাজ না চলায় সেখানে আটকা পড়েন তিন শতাধিক পর্যটক।
এ বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল। তাই জাহাজ চলাচলে ঝুঁকি রয়েছে। আজ সকাল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে।
তিনি আরও বলেন, আটকা পড়া পর্যটকদের যাতে অসুবিধা না হয় এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেসি
পড়ুন : বুধ—বৃহস্পতিবার ফের ৪৮ ঘণ্টার অবরোধ—১০ ডিসেম্বর মানববন্ধন