আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে রোহিঙ্গা ক্যাম্প ১৭ ও ১৫ তে রোহিঙ্গা স্যালুভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা স্যালিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের এইস/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩৫), নিহত ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ জোবায়ের (১৬) ও ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৭)।
গুলিবিদ্ধ আহতরা হলেন-১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘ক্যাম্প ১৫ এবং ক্যাম্প ১৭ এলাকায় আরসা ও আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিত এখন স্বাভাবিক আছে।
ওসি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেসি
পড়ুন: মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১