প্রচ্ছদচট্টগ্রামসিআরবির শিরীষতলায় অমর একুশে বইমেলা ৯ ফেব্রুয়ারি শুরু

সিআরবির শিরীষতলায় অমর একুশে বইমেলা ৯ ফেব্রুয়ারি শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত অমর একুশে বইমেলা এবার সিআরবির শিরীতলায় আগামী ৯ ফ্রেরুয়ারি থেকে শুরু হবে। ২৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২ মার্চ।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।

মেয়র বলেন, অমর একুশে বইমেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরীষতলায় এই মেলার আয়েজন স্থায়ীভাবে থাকবে। এবার যদি আমরা শিরীষতলায় বইমেলা করতে পারি তাহলে স্থায়ীভাবে প্রতিবছর বইমেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, বইমেলার যে উপ-কমিটিগুলো গঠন করা হবে তারা আন্তরিকভাবে কাজ করলেই বইমেলা সফল হবে বলে আমি মনে করি। উৎসবমুখর বাঙালির প্রাণের উৎসব এই বইমেলা হয়ে ওঠে বাঙালির মিলনমেলায়।

চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও শিক্ষা কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার।

জেসি

এই বিভাগের আরও পড়ুন