প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ৭ মামলার আসামি 'বাগাইয়া' ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে ৭ মামলার আসামি ‘বাগাইয়া’ ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে ১২ পিস ইয়াবাসহ সাত মামলার আসামি মো. সৈয়দ আলম প্রকাশ বাগাইয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭নম্বর ওয়ার্ড ফুলতল আরকান সড়কের ট্রাফিক পুলিশ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সৈয়দ আলম পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ড তুলাতল নবী সওদাগর বাড়ির মৃত শামসু আলমের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দীন বলেন, সৈয়দ আলমকে থেকে ১২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ওসি আরো বলেন, তার বিরুদ্ধে পটিয়া, বোয়ালখালী, রাউজান, বান্দরবান, পাঁচলাইশ, বাকলিয়াসহ বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন