চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান লিয়াকতের ঘনিষ্ঠ সহচর আলমগীর মাহফুজ ওরফে টোকাই মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১ টার দিকে গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা হাব্বানিয়া বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহফুজ গণ্ডামারা ইউপির পূর্ব বড়ঘোনা ৮নং ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর পুত্র। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গত ২০১৬ সাল থেকে গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে মারামারি ও একাধিক খুনের ঘটনার অন্যতম হোতা আলমগীর মাহফুজ। কয়লা বিদ্যুৎকে পুঁজি করে অবৈধভাবে শত কোটির মালিক বনে যাওয়া টোকাই মাহফুজ সম্প্রতি বাঁশখালীতে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনার মূল উস্কানিদাতা ও রাষ্ট্র বিরুদ্ধে কার্যকালাপে অর্থ যোগানদাতা বলে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়।
মন্দির ভাংচুরের ঘটনায় তার আপন চাচাতো ভাই রেজাউল আজিম গ্রেপ্তার হলেও ওই ঘটনার উস্কানিদাতা ও একাধিক মামলার আসামি আলমগীর মাহফুজ ওরফে টোকাই মাহফুজ কৌশলে অধরাই থেকে যায়। এতে মামলার আসামিও হননি মাহফুজ। শুক্রবার সকালে মাহফুজ পুলিশের হাতে গ্রেপ্তারের খবরে পুরো এলাকার জনমনে স্বস্তি ফিরিয়ে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মাহফুজকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা সেকেন্ড অফিসার কায়কোবাদ বলেন, মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা আছে জানতে চাইলে তিনি বলেন, সেই তথ্য কোর্ট থেকে নিতে হবে।
জেসি