প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

চট্টগ্রামে বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাগো ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

রোববার (৯ জুন) বেলা ১২ টায় কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ জুন) সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মোট ১৫টি খাতে প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম ওও আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম বলেন, এই বাজেট কর্মসংস্থান সৃষ্টি, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনের বাজেট। বিগত বছরের বাজেটগুলোর মাধ্যমে দেশ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। বাস্তবায়ন হয়েছে বড় বড় মেগা প্রকল্প। প্রতিষ্ঠিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। এসবের মাধ্যমে বিশ্ব দরবারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সর্বদা শেখ হাসিনার পাশে আছে এবং থাকবে।

সাবেক সহ-সভাপতি মুনির উদ্দীন বলেন, এ বাজেট গণমুখী ও শিক্ষাবান্ধব। মানুষের ভাগ্য পরিবর্তনসহ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাৰ্ট বাংলাদেশ বিনির্মাণে এ বাজেট অপরিহার্য।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান সাইমুন, হাসমাত খান আতিফ, রাকিবুল ইসলাম সাইক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন, মুনির উদ্দীন রিহান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, রাশেদুর রহমান, মামুনুর রশিদ নীরব।

এতে আরো উপস্থিত ছিলেন মহিউদ্দীন বাপ্পী, মাসুদ রানা, কাজী আব্দুল মালেক রুমি, কায়েস মাহমুদ, মোস্তফা আসেফ, দেলোয়ার হোসেন দুলাল, গিয়াস উদ্দীন সাজিদ, সাইফুর রহমান হানিফ, মোস্তফা আমান, ইয়াসির আরাফাত রিকু, রবিউল হোসেন মুন্না, ফোরকান উদ্দীন, ইমাম হোসেন, আব্দুর রাজ্জাক, ইমতিয়াজ বাবর, তারেক রহমান, আকবর খান, হোসাইন চৌধুরী, গোবিন্দ দত্ত, সায়েদ হোসেন রিফাত, বিশাল হাজারী, ইমাম হোসেন, সালাউদ্দীন পাটোয়ারী, ওপেল, শাহজাদা, মোস্তফা সাদিক রিজভী, ইমরুল হায়দার, হাজ্জাজ, ফয়সাল, মেহরাজ পাভেল, ইরফানুল আলম, রিয়াজ, জাহেদ অভি, সম্রাট, ইফতি সিকদার, মহিম, আব্দুল হাকিম, সিরাজুল মুনির ও মোস্তফা। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও পড়ুন