চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে আগুনে পুড়ে গেছে তিনটি ফার্নিচার কারখানা। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্মপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মধ্যরাতে ফার্নিচার কারখানায় লাগা আগুন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সর্ভিস। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর থেকে ৫টি ইউনিট কাজ শুরু করে। আগুনে তিনটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
ঘটনাস্থল থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
জেসি