চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স এর যৌথ অভিযানে ২ কোটি ৬৫ লাখ টাকার ১৩৮৭ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ তুষার নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।
আটক তুষার কুমিল্লা সদরের দীঘল গাঁওয়ের পিপুলা বাজার এলাকার মো. আবু মুসলিমের ছেলে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৮ এ আগত এই যাত্রী। তিনি আন্ডারওয়্যারের ভিতরে বিশেষ কায়দায় পেস্ট করে এইসব স্বর্ণ বহন করছিলেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব বিষয় নিশ্চিত করেন।
জেসি/চট্টগ্রাম