প্রচ্ছদআন্তর্জাতিকনিউ ইয়র্ক টাইমস তাদের স্পোর্টস ডেস্ক বন্ধ করে দিচ্ছে

নিউ ইয়র্ক টাইমস তাদের স্পোর্টস ডেস্ক বন্ধ করে দিচ্ছে

স্পোর্টস ডেস্ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস । সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসের সিইও মেরেডিথ কোপিত লেভিন এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন থেকে আমাদের আর কোনও স্বতন্ত্র স্পোর্টস ডেস্ক থাকবে না। আর বর্তমানে যেসব ক্রীড়া সাংবাদিক এখানে রয়েছেন, তাদেরকে নিউজরুমের অন্যান্য ডেস্কে স্থানান্তর করা হবে।’

মেরেডিথ কোপিত লেভিন বলেন, ‘এই কর্মীদের অনেকেই এখন থেকে নতুন ডেস্কে গিয়ে খেলাধুলা বিষয়ক সাংবাদিকতা চালিয়ে যাবেন। খেলাকে কেন্দ্র করে যে ব্যবসা, সংস্কৃতি গড়ে উঠেছে সেই সব বিষয় নিয়ে তারা কাজ করবেন। বিশেষ করে এন্টারপ্রাইজিং রিপোর্টিং এবং অনুসন্ধানের মাধ্যমে–যেটির জন্য তারা ইতিমধ্যেই সুপরিচিত।’ তবে আপাতত কোনও কর্মী ছাঁটাই করা হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের শুরু থেকেই দ্য নিউ ইয়র্ক টাইমসের স্পোর্টস ডেস্কের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আর এখন তা বন্ধ করে দেওয়া হল।

এই বিভাগের আরও পড়ুন