প্রচ্ছদখেলাধুলা“সাকিব আল হাসান”, আন্তর্জাতিক ক্রিকেটে আবারও অসাধারণ কীর্তি

“সাকিব আল হাসান”, আন্তর্জাতিক ক্রিকেটে আবারও অসাধারণ কীর্তি

সাকিব আল হাসান, ক্রিকেট অলরাউন্ডার, বাংলাদেশের তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হলেন ।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে এমন কীর্তি গড়েন সাকিব।

তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামার আগে আন্তর্জাতিক অঙ্গনে সাকিবের পরিসংখ্যান ছিলো- ৪১৫ ম্যাচে ১৩৯৭১ রান ও ৬৭৩ উইকেট। ৬৬ টেস্টে ৪৪৫৪ রান ও ২৩৩ উইকেট, ২৩৪ ওয়ানডেতে ৭১৭২ রান ও ৩০৪ উইকেট এবং ১১৫ টি-টোয়েন্টিতে ২৩৪৫ রান ও ১৩৬ উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৯ রান ও ১ উইকেট নেন সাকিব। ৩৯ রানের ইনিংস খেলেই আন্তর্জাতিক অঙ্গনে ১৪ হাজার রান পূর্ণ করেন সাকিব। এখন সাকিবের ক্যারিয়ার পরিসংখ্যান- ১৪০১০ রান ও ৬৭৪ উইকেট। ১৪ হাজার রান ও ৬শ উইকেট নেয়ার ডাবলের কীর্তির জন্ম সাকিবের হাত ধরেই এলো।

এর আগে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১২ হাজার রান ও ৬০০ উইকেট এবং ১৩ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হন সাকিব। এখন ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৫৩৪ রান আছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। কিন্তু ক্যালিসের উইকেট সংখ্যা ৫৭৭টি।

এই বিভাগের আরও পড়ুন