প্রচ্ছদআন্তর্জাতিকসৌদি আরবে ফার্নিচার কারখানায় আগুনঃ ৭ বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে ফার্নিচার কারখানায় আগুনঃ ৭ বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে আগুন লেগে ০৭ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সৌদি রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল-হফুফ শহরের বাণিজ্যিক এলাকায় একটি ফার্নিচার কারখানায় আগুন লাগার এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। অপর দু’জনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

বাসস সুত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। যাদের পরিচয় জানা গেছে তারা হলেন আরিফ মো: সাহাদাত, (পিপিএন- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার, (পিপিএন-২২৪৭৪৩৯৮৫০), মো: শাকিল প্রামাণিক, (পিপিএন-২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম, (পিপিএন-২৫২৯৯২২৩২৬), রুমান (পিপিএন-২৫২৯৯২২৩২৬), মো: ফিরোজ সরদার আলী, (পিপিএন-২৪৯৩২১৭৯৬৮), এবং মো: রব হোসেন, (পিপিএন-২৪৩৭৭৯৫৪২৬০)।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে দু’জন কিং ফাহদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং নিহতদের লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রেস উইং বলেছে, ‘আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া দূতাবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’ নিহত বাংলাদেশীদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর বলে জানা গেছে।

ফখরুল ইসলাম বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও পড়ুন