প্রচ্ছদআন্তর্জাতিকতোষাখানা মামলায় জিজ্ঞাসাবাদ করা হল ইমরান খানের স্ত্রীকে

তোষাখানা মামলায় জিজ্ঞাসাবাদ করা হল ইমরান খানের স্ত্রীকে

এবার তোষাখানা মামলায় জিজ্ঞাসাবাদ করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম।

মঙ্গলবার ইসলামাবাদের ডিআইজি অফিসে তাঁকে প্রায় বিশ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড হয়েছে ইমরান খানের।

মঙ্গলবার কারাগারে বুশরা বিবি ইমরান খানের সঙ্গে দেখা করেন। তারা প্রায় দু’ঘণ্টা কথা বলেন। সেখান থেকে তিনি ডিআইজি অফিসে যান। সূত্রের খবর, বুশরা বিবিকে জেআইটিতে সাক্ষাতের নির্দেশ দিয়েছে দায়রা আদালত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুশরা বিবি জানান, তাঁকে প্রায় বিশ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যা যা প্রশ্ন তাঁকে করা হয়েছিল তার সবগুলোর উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও পড়ুন