প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম চিড়িয়াখানয় লাল পাহাড়ের সঙ্গী জলপরি

চট্টগ্রাম চিড়িয়াখানয় লাল পাহাড়ের সঙ্গী জলপরি

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম চিড়িয়াখানায় পুরুষ জলহস্তি লাল পাহাড়ের সঙ্গী হয়েছে স্ত্রী জলহস্তী জলপরি।

মঙ্গলবার ( ১৭ অক্টোবর) ভোর পাঁচটার দিকে ৯ বছর বয়সী ৯০০ কেজি ওজনের এ জলহস্তীটি ঢাকা চিড়িয়াখানা থেকে আনা হয়।

জানতে চাইলে চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা.শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা হতে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠানোর বিনিময়ে ঢাকা চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৯ সেপ্টেম্বর এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এরপর ২১ সেপ্টেম্বর প্রথম ধাপে ১২ বছর বয়সী লাল পাহাড় নামে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২৫ দিন পর আজ ভোর পাঁচটার দিকে দ্বিতীয় স্ত্রী জলহস্তী এসে জলপরি পৌঁছেছে।

এনইউএস/জিসি

এই বিভাগের আরও পড়ুন