প্রচ্ছদটপ নিউজকর্ণফুলীর নতুন ওসি জহির, সিটিএসবিতে দুলাল

কর্ণফুলীর নতুন ওসি জহির, সিটিএসবিতে দুলাল

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদকে পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে। সেখানে নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক মো. জহির হোসেনকে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

জানা যায়, ২০২২ সালের ১৬ নভেম্বর আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদকে কর্ণফুলী থানার ওসি করা হয়।

অন্যদিকে, নতুন ওসি মো. জহির হোসেন ২০২০ সালে ডবলমুরিং থানার ওসি তদন্ত ও আকবরশাহ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এনইউএস/জেসি

এই বিভাগের আরও পড়ুন