প্রচ্ছদসারাদেশসপ্তমীতে ভিড় — আজ মহাষ্টমী ও কুমারী পূজা

সপ্তমীতে ভিড় — আজ মহাষ্টমী ও কুমারী পূজা

জাগো প্রতিবেদক

পাঁচদিনের শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন আজ মহাষ্টমী পূজা। একইসঙ্গে অনুষ্ঠিত হবে কুমারী পূজার। মাতৃরূপে ঈশ্বরের একটি আরাধনা কুমারী পূজা। তবে সব মণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হয় না।

শাস্ত্রানুসারে, মহাঅষ্টমীর দিন মানবকল্যাণে ১ থেকে ১৬ বছরের কুমারী কন্যাকে মনোনীত করা হয়। বয়সভেদে নাম হয় ভিন্ন। এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কালিকা, পাঁচে সুভগা, ছয়ে উমা, সাতে মালিনী, আটে কব্জিকা, নয়ে অপরাজিতা, দশে কালসন্ধর্ভা, এগারোয় রুদ্রাণী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দয় পীঠনায়িকা, পনেরোয় ক্ষেত্রজ্ঞা এবং ষোল বছরে অম্বিকা বলা হয়ে থাকে।

প্রতিবছরের মত এবারও পাথরঘাটার শ্রী শ্রী শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ২০০৪ সাল থেকে শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার অনুষ্ঠিত হয়ে আসছে।

জানা যায়, কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ১৬টি উপকরণ দিয়ে। অগ্নি, জল, বস্তু, পুষ্প ও বাতাস-এ পাঁচটি উপকরণ দিয়ে কুমারীকে পূজা করা হয়। পূজার আগে কুমারীকে স্নান করিয়ে পরানো হয় নতুন কাপড় । মাথা ও গলায় পরানো হয় ফুলের মালা ও অলংকার। প্রসাধনের নিপুণ সাজে সাজিয়ে তোলা হয় কুমারীকে। এরপরই কুমারীকে মন্ত্র পাঠ করে গঙ্গাজল ছিটিয়ে শরীর মন শুদ্ধ করে মাতৃজ্ঞানরূপে পূজা করা হয়। পূজা শেষে ভক্তরা কুমারী মায়ে উদ্দেশে মিষ্টি, ফল, ফল, দধি ইত্যাদি নিবেদন করবেন।

এদিকে শনিবার পূজার দ্বিতীয় দিন সপ্তমীতে প্রতিটি পূজামণ্ডপে নবপত্রিকা প্রবেশ, স্থান ও মহাসপ্তমীর স্নান পূজাঅর্চনা, চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজনে পালন করা হয় সপ্তমী পূজা।

এদিন দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিতে ছোট বড় সকলেই নতুন জামা-কাপড় পড়ে পূজামণ্ডপে সমবেত হয় সকাল থেকে। পূজা শেষে মঙ্গল কামনায় সকলেই দেন পুষ্পাঞ্জলি। দুপুরে কোনো কোনো পূজামণ্ডপে বিতরণ করা হয় মহাপ্রসাদ। তবে সকালের চেয়ে সন্ধ্যায় পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

চকবাজার, জেএমসেন হল, কুসুম কুমারী স্কুল, রাজাপুকুর লেইন, চেরাগী পাহাড়, হাজারী লেইন, টেরিবাজার রঘুনাথ বাড়ি, টেরিবাজার বাই লেইন, নবগ্রহ বাড়ি, পাথরঘাটা সতীশ বাবু লেইন, দক্ষিণ নালাপাড়া, আগ্রাবাদ এলাকার পূজামণ্ডপে সন্ধ্যা থেকে ভক্ত ও দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়।

এনইউএস/জেসি

এই বিভাগের আরও পড়ুন