প্রচ্ছদচট্টগ্রামবিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে

বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে

জাগো প্রতিবেদক

বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে প্রতিহতের ঘোষণা দিয়েছেন ১৯৮৯-৯০ সেশনের ছাত্রলীগের নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচি ও সরকার পতনের বিভিন্ন কৌশলী আন্দোলনের প্রতিবাদে এ আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার ভ্যানগার্ড। আমরা কথায় নয়, মানুষের জন্য কাজে বিশ্বাসী। আমরা বিএনপি-জামায়াত সন্ত্রাসী গোষ্ঠীদের মতো ষড়যন্ত্রের নীল নকশায় ব্যস্ত নই। দেশকে পাকিস্তান বানানোর পাঁয়তারায় বিশ্বাসী কিংবা আগুন দিয়ে মানুষ পোড়ানোর রাজনীতিতে মত্ত নই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ ২০২৪ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষ করে বিএনপি-জামায়াত, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এই চক্রান্তের সঙ্গে জড়িত।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত দলীয় সরকারের অধীনেই হবে। এর কোন ব্যর্থই হবে না। চক্রান্ত, ষড়যন্ত্র করলে চট্টগ্রামের ৮৯-৯০ সেশনের ছাত্র নেতারা ঘরে বসে থাকবে না। চট্টগ্রামের সাবেক ছাত্র নেতারা ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বান্দরবান থেকে সুন্দরবন ও টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপির নৈরাজ্য ও সমস্ত যড়যন্ত্র রুখে দেবো। চট্টগ্রাম থেকে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ সাফল্যের মুকুটে আরেক পালক। এই টানেলে চট্টগ্রামের গুরুত্ব আরও বেড়েছে। চট্টগ্রাম এখন এক সিটির দুই শহর। মহেশখালীর মাতারবাড়িতে বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রসহ ওই এলাকায় একটি ডিপসি পোর্ট ও ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের হাইওয়ে ৬ লেনের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণের ফলে সমগ্র পূর্ব এশিয়া সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে। আর এ প্রক্রিয়ায় বাংলাদেশ এশিয়ান হাইওয়ের কানেকটিভিটির অংশীদার হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এম. আর আজিম, মোহাম্মদ সালাউদ্দিন,দেবাশীষ নাথ দেবু, পুলক খাস্তগীর,গাজী মো: জাফর উল্লাহ, রিটু দাশ বাবলু,আবুল মনসুর মাইনউদ্দিন, আশিকুর রহমান মুন্না, জাকির হোসেন কিরণ, প্রণব দাশ, মির্জা আহমেদ,মনোয়ার জাহান মনির, নাজমুল হুদা শিপন,মাহবুব এলাহী, নাসির উদ্দিন মিন্টু, এ.এম কুতুব উদ্দিন সহ চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

জেসি

এই বিভাগের আরও পড়ুন