প্রচ্ছদচট্টগ্রামআবুল হোসেন ভিলায় মদ রেখে ধরা খেল ২ যুবক

আবুল হোসেন ভিলায় মদ রেখে ধরা খেল ২ যুবক

জাগো প্রতিবেদক

নগরে ৩০৭ লিটার দেশি চোলাই মদসহ দুযুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে লায়লা সিএনজি পাম্পের বিপরীতে আবুল হোসেন ভিলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খাগড়াছড়ি দিঘীনালার রাঙ্গাপানিছড়ার অনিল চাকমার ছেলে আপেল চাকমা (২৮) ও একই এলাকার প্রবা চন্দ্র চাকমার ছেলে দুক্যে চাকমা (৩০)।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক মো.ফয়সাল সরোয়ার বলেন, ২ নম্বর মাইলের মাথা লায়লা সিএনজি পাম্পের বিপরীতে আবুল হোসেন ভিলার ৫ম তলার একটি রুম থেকে ২৪২ লিটার দেশি চোলাই মদসহ আপেল চাকমাকে আটক করা হয়। তাকে নিয়ে থানায় ফেরার পথে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় দুক্যে চাকমাকে আটক করি। পরে তার দেওয়া তথ্যে একই বিল্ডিংয়ের অপর একটি রুম থেকে আরও ৬৫ লিটার মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

উপপরিদর্শক আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আজ (বৃহস্পতিবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।

এনইউএস/জেসি

এই বিভাগের আরও পড়ুন