চট্টগ্রাম নগরের পতেঙ্গায় দাঁড়িয়ে থাকা লরিতে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় শাহরিয়ার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় অটোরিক্সায় থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) মধ্যরাতে পতেঙ্গার বিমানবন্দর রোডে এই দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ।
তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, শহর থেকে বিমানবন্দর যাওয়ার পথে একটি অটোরিক্সা দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে এক যুবক মারা যায়। এতে আহত হয়েছেন আরও ৩ জন। এসময় অটোরিক্সাটি বেপরোয়া গতিতে চলছিল।
জেসি