প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে হরতালের শুরুতে বাসে আগুন

চট্টগ্রামে হরতালের শুরুতে বাসে আগুন

জাগো প্রতিবেদক

সারাদেশে বিএনপি- জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের মধ্যে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর বিএনপির ডাকা হরতালের শুরুতে পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিপরীতে দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুন দেয়া হয়। পরে স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: পতেঙ্গায় দাঁড়িয়ে থাকা লরিতে সিএনজির ধাক্কা, নিহত ১

তবে এঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা বলেন, কাটগড় বাজারের উত্তর পাশে গার্মেন্টস কর্মীদের জন্য বাসটি অপেক্ষা করছিল। ওই সময় দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে  জড়িতদের  শনাক্তের চেষ্টা চলছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন