রাউজানে পুকুরের পানিতে ডুবে সামিরা (৫) ও রাইখা (৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের নুরুল ইসলাম সওদাগর বাড়ির ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সামিরা একই গ্রামের দুবাই প্রবাসী মো. সালাউদ্দিনের মেয়ে ও রাইখা মো. কামালের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয়রা জানান, সামিরা ও রাইখা সকালে ঘুম থেকে ওঠে নাস্তা করে খেলতে বাইরে যায় । পরে সামিরার মা পুকুরে কাপড় ধুতে গিয়ে দেখেন সামিরা ও রাইখা পানিতে ভাসছে। পরে মায়ের চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. ইয়াসিন বলেন, দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেসি