চট্টগ্রামের হাটহাজারীতে বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া গেলেও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহতরা হলেন বিপ্লব(২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা(১০), দীপ(৩) ও দিগন্ত(৩)। তারা সকলে একই পরিবারের সদস্য।
এদিকে এ ঘটনায় বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
জানা যায়, নিহত সকলের বাড়ি চন্দনাইশ এলাকায়। তারা পারিবারিক শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রনে যাচ্ছিলেন।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ৭ জন নিহত ৭ জনের মধ্যে ৩ জন শিশু, ৩ জন মহিলা ও একজন পুরুষ রয়েছে।
এস আই আরও বলেন, এ ঘটনায় বাস ও অটোরিকশাটি আটক করা হয়েছে। বাস চালক আটকের চেষ্টা চলছে।
জেসি
পড়ুন : ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা