সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালী পরবর্তীতে পাঁচলাইশ থানা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬’নভেম্বর) নগরের পাঁচলাইশ থানাধীন বিভিন্ন মোড়ে উক্ত কর্মসূচি পালিত হয়।
সমাবেশে র্যালী নিয়ে যোগদান করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন, সহসভাপতি খোরশেদ আলী জনি, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির, মমনিরুজ্জামান মুন্না, আবু জুয়েল জিদান, ইমাম হোসেন রিফাত, রাকিবুল হাসনাত, তৌহিদুল ইসলাম হৃদয়, পূর্ণ বড়ুয়া, অহিদ চৌধুরী জনি, হাসান রাব্বি, জিয়াউদ্দিন জনি, সরফরাজ আলম মুনমুন, মোঃ তারেক, মোঃ সাকিব, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ তাসিন, আদনান সামি, মোঃ সাজ্জাদ প্রমুখ।
আরএস/জেসি