নগরে দিনেদুপুরে মো. হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলশী আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রক্তাক্ত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার আলোকিত চট্টগ্রামকে বলেন, খুলশী আমবাগান এলাকায় হৃদয় নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। জড়িতদের আটকের পর হত্যার মূল রহস্য জানা যাবে।
ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেসি