প্রচ্ছদচট্টগ্রামভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে  ভূমিকম্প অনুভূত হয়। এসময় আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বাইরে চলে আসে।

জানা গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা থেকে প্রায় ৫৯ মাইল দূরে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৬, ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে তিন দফা ভূকম্পন অনুভূত হয়েছিল। এই তিনটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

জেসি

পড়ুন : চট্টগ্রামে হঠাৎ হেলে পড়েছে ৪ তলা ভবন, আতঙ্ক

এই বিভাগের আরও পড়ুন