প্রচ্ছদচট্টগ্রামজামিন পেলেন এমপি মোস্তাফিজ

জামিন পেলেন এমপি মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বুধবার (৩ জানুয়ারি) সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে বিচারক জুয়েল দেব এ জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে মামলার বাদী বাঁশখালী নির্বাচন অ‌ফিসার হারুন মোল্লা বলেন, নির্বাচনী আচরণবি‌ধি লঙ্ঘনের অপরাধে আ‌মি মামলা করেছিলাম। আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন

বাঁশখালীর নির্বাচনী কর্মকর্তা মু. হারুন মোল্লা বাদী হয়ে এ মামলা করেছেন। আদালত মামলা আমলে নিয়ে ততাঁ বিরুদ্ধে সমন জারি করেন।

জেসি

এই বিভাগের আরও পড়ুন