প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে।।
এদিন সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের পরিচালনায় শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এ উপলক্ষে প্রায় এক হাজার অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এদিকে একইদিন বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে আজ (বুধবার) সকাল ১০টায় একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
এদিকে মঙ্গলবার বিকেলে ২৯৮ জন সংসদ সদস্যের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে আওয়ামী লীগ ২২২টি আসনে, জাতীয় পার্টি ১১টি আসনে জয়ী এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা-ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। এছাড়া নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।
জেসি