নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রথম অফিস করছেন আজ (রোববার)।
এসময় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গেও।
এর আগে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল মন্ত্রণালয়-বিভাগগুলো। এজন্য ভোর থেকেই সরগরম হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।
আজ সকাল ৯টা থেকে সচিবালয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সকাল ১০টা বাজতেই সচিবালয় গাড়িতে পূর্ণ হয়ে যায়। নতুন মন্ত্রীদের সচিবালয় আগমন উপলক্ষে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়।।
এদিন সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের পরিচালনায় শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এছাড়া ১১ জন প্রতিমন্ত্রী।
জেসি