চকরিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাস উল্টে ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়ার ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- সিলেটের কানাইঘাট এলাকার মো. জুবায়ের (৩৫), কুমিল্লা দেবিদ্বার এলাকার তারেক রহমান (২৫), নাদিয়া আহমেদ (১৯), নরসিংদি শিবপুরের জেসমিন আক্তার (২৫), ঢাকার ডেমরা এলাকার মো. হানিফ (৪২) ও সূত্রাপুরের মো. সামির (৪০)।
জানা যায়, ইমপেরিয়াল এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি ঢাকা ছেড়ে আসা কক্সবাজার যাচ্ছিল।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, বাম উল্টে আহত ৬ যাত্রীকে উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে জুবায়ের নামের আহত এক যাত্রীকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জেসি