প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামের বাঁশঝাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশঝাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় শাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিকপাড়া এলাকার বাঁশঝাড় থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহাব উদ্দিন (৩৫) উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাঝের দোকান এলাকার হাজী নুর আহমদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি দিনমজুরের কাজ করতেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেসি

এই বিভাগের আরও পড়ুন