প্রচ্ছদজাতীয়কক্সবাজারের ২ সৈকতের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল

কক্সবাজারের ২ সৈকতের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল

জাগো প্রতিবেদক

সমালোচনার মুখে অবশেষে সুগন্ধা সৈকতের নাম পরিবর্তন করে “বঙ্গবন্ধু সৈকত” এবং কলাতলী ও সুগন্ধা সৈকতের মধ্যবর্তী এলাকাকে “মুক্তিযোদ্ধা সৈকত” রাখার নির্দেশনা বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নামকরণের নির্দেশনা বাতিল করা হয়।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এবই স্বাক্ষরে নাম পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেইসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠিতে দুই সৈকতের নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম সভায় বিচ দুটির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছি।

সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯ ফেব্রুয়ারি পাঠানো নির্দেশনার ওপর কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। একইসঙ্গে পূর্বে পাঠানো পত্রটি বাতিল হলো।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, “বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।”

জেসি

এই বিভাগের আরও পড়ুন