প্রচ্ছদচট্টগ্রাম১৫ মিনিটে মোটরসাইকেল উধাও—১২ ঘণ্টার অভিযানে চার চোর আটক

১৫ মিনিটে মোটরসাইকেল উধাও—১২ ঘণ্টার অভিযানে চার চোর আটক

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পোর্ট লিংক ডিপোর ভাণ্ডার হিসেবে চাকুরি করেন জুয়েল নাথ (২৭)। শনিবার (২ মার্চ) রাত আনুমানিক পৌনে ২টার দিকে বন্দর থানাধীন সিপিআর গেট এলাকায় নিজের মোটরসাইকেল রেখে কাজে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেন। কাজ শেষে রাত ২টার দিকে ফিরে এসে দেখে তার গাড়িটি নেই। ঠিক ১৫ মিনিটের মধ্যেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায় চোরচক্র।

তবে শেষ রক্ষা হয়নি তাদের। সিসি টিভির ফুটেজ পর্যালোচনা ও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার(৩মার্চ) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. মহব্বত হোসেন(২০), মো. ইব্রাহিম খলিল অন্তর(২১), মো. সজীব(১৯) ও মো. সোহেল(২১)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাছান আলী।

তিনি বলেন, শনিবার(২মার্চ) রাত পৌনে ২টার দিকে জুয়েল নাথ(২৭) নামের এক ব্যক্তি সিপিআর গেট এলাকায় নিজের মোটরসাইকেল রেখে বন্দরে প্রবেশ করেন। সেখান থেকে ফিরে নিজের মোটরসাইকেলটি যথাস্থানে না দেখে খোঁজাখুজির পর ব্যার্থ হয়। পরে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে চোরকে চিহ্নিত পূর্বক অভিযান চালিয়ে চোরাইচক্রের চার সদস্যকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে চোরইকৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামীদেরকে মামলা রুজুপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন