প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে জয় বাংলা কনসার্ট আজ—মাতাবে ৯ ব্যান্ড

চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট আজ—মাতাবে ৯ ব্যান্ড

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট।

প্রতিবছর ৭ মার্চ ঢাকায় এই কনসার্ট অনুষ্ঠিত হলেও এবার এই আয়োজন করা হয়েছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। আর এ আয়োজনে খুশি নগরবাসী। বিশেষ করে তরুণরাই বেশি উচ্ছ্বসিত।

জানা যায়, আজ বেলা ১২টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। অনলাইনে নিবন্ধনকারী দর্শকরা উপভোগ করতে পারবেন এ অনুষ্ঠান। কনসার্ট নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নারীদের জন্য করা হয়েছে আলাদা ব্যবস্থা।

কনসার্টে এবার গান গাইবে ৯ ব্যান্ড দল-আর্টসেল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, চিরকুট, মেঘদল, এভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকায় প্রথমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করা হয়। এরপর প্রতি বছর ধারাবাহিকভাবে এই আয়োজন হয়ে আসছে। তবে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে কনসার্টের আয়োজন হয়নি। দুবছর বিরতির পর গত বছর আবার এই কনসার্ট শুরু হয়।

জেসি

এই বিভাগের আরও পড়ুন