আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করায় দেশে ব্যবহৃত অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম কিছুটা কমেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করায় দেশে ব্যবহৃত অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম কমেছে। এটি ৮ মার্চ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমে ১০৮ টাকা ২৫ টাকা পয়সা নির্ধারণ করা হয়েছে।
এদিকে অকটেনের দাম লিটারপ্রতি ১৩০ টাকা থেকে ৪ টাকা কমে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে ৩ টাকা কমে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।
জ্বালানি বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারদরের ওপর নির্ভর করে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হবে। প্রতিবেশি দেশ ভারত ছাড়াও উন্নত বিশ্বে প্রতিমাসেই জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। এতে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশে জ্বালানি তেলের দাম বাড়বে। আবার কমলে দাম কমবে।
প্রসঙ্গত, জ্বালানি তেলের সর্বশেষ মূল্য সমন্বয় করা হয় ২৯ আগস্ট, ২০২২।
জেসি