প্রচ্ছদজাতীয়রমজানে খোলা থাকবে স্কুল

রমজানে খোলা থাকবে স্কুল

জাগো প্রতিবেদক

পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে রমজানে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।

এর আগে সোমবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ সেই আপিলের শুনানি হয়।

গত রোববার (১০ মার্চ‌) রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন