প্রচ্ছদচট্টগ্রামজেএমসেন হলে বৈশাখ বরণ মেলা শুরু ২১ মার্চ—স্টলে স্টলে...

জেএমসেন হলে বৈশাখ বরণ মেলা শুরু ২১ মার্চ—স্টলে স্টলে ডিসকাউন্ট, কূপন

জাগো প্রতিবেদক

অনলাইন শপ ইউনিভার্সেল বাই উর্মি পাওয়ার্ড বাই ডায়মণ্ড পার্ক আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখ বরণ মেলা শুরু হচ্ছে ২১ মার্চ (বৃহস্পতিবার) থেকে। চলবে ২৩ মার্চ (শনিবার) পর্যন্ত।

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকার জেএমসেন হল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রবেশ থাকবে সম্পূর্ণ ফ্রি।

আয়োজকরা জানায়, মেলায় দেশি-বিদেশি জামা-কাপড়, শাড়ি, কসমেটিক্স, জুতা, ব্যাগ ও খাবারের দোকানসহ থাকবে প্রায় অর্ধশত স্টল। এছাড়া আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ।

মেলায় সর্বনিম্ন ৫০০ টাকার পণ্য ক্রয়ে থাকবে লাকী কূপন। প্রতিটি স্টলে দেওয়া হবে বিশেষ ডিসকাউন্ট। মেলায় এসে ছবি তোলার উপরও দেওয়া হবে বিশেষ পুরস্কার।

এছাড়া মেলায় ৩৬০ ডিগ্রি ফটো বুথে ছবি যাবে একদম ফ্রিতে। একইসঙ্গে আনলিমিটেড ফটোগ্রাফি তো থাকছেই।

মেলার আয়োজক ও অনলাইন শপ ইউনিভার্সেলের অ্যাডমিন ঊর্মি দাশ চক্রবর্তী বলেন, পহেলা বৈশাখ ও ঈদ-উল-ফিতর দুই উৎসবকে সামনে রেখে এই মেলার আয়োজন। একই ছাদের নিচের ক্রেতারা যাতে সাধ ও সাধ্যের সমন্বয়ে কেনাকাটা করতে পারে সেজন্য প্রতিটি স্টলে ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে। ৫০০ টাকার পণ্য ক্রয়ে মিলবে লাকী কূপন। পরিবার-পরিজন নিয়ে মেলায় আসার জন্য সকলকে অনুরোধ করছি।

গ্রুপ মডারেটর ও ওমেন জোনের ওনার রিমি ভট্টাচার্য্য বলেন, মেলায় আমার স্টলে পাওয়া যাবে থ্রিপিস, জুতা, ব্যাগ, রিসাইক্লিন শাড়ি ও পর্দাসনসহ আরো অনেক কিছু। প্রতিটি পণ্য ক্রয়ে থাকবে আকর্ষণীয় উপহার। আশা করি ক্রেতাদের ভালোই সাড়া পাব।

জেসি

এই বিভাগের আরও পড়ুন