প্রচ্ছদজাতীয়আজ সেই ভয়াল ২৫ মার্চ

আজ সেই ভয়াল ২৫ মার্চ

জাগো প্রতিবেদক

আজ সেই ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। এদিন অপারেশন ‘সার্চলাইট’ নামে রাতের আঁধারে নির্বিচার মানুষ হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী।

২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

অন্যদিকে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভারর আয়োজন করা হয়েছে।

এছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে একই কর্মসূচি পালন করা হবে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন