প্রচ্ছদসারাদেশএবার যতদিন মিলতে পারে ঈদের ছুটি

এবার যতদিন মিলতে পারে ঈদের ছুটি

জাগো প্রতিবেদক

এবার ঈদুল ফিতরের ছুটি লম্বা হতে পারে। একসঙ্গে যুক্ত হবে বাংলা নববর্ষের ছুটিও। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদের ছুটি শুরু হয়েছে।

গত ১১ মার্চ দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়। পরদিন ১২ মার্চ (মঙ্গলবার) শুরু হয় রমজান মাস।

যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ হয় তাহলে ঈদুল ফিতর পালন করতে হবে ১১ এপ্রিল এবং ২৯ দিন হলে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল।

এদিকে ঈদে সাধারণ ছুটিতে থাকে দেশ। এছাড়া নির্বাহী আদেশে ঈদের আগের ও পরের দিন ছুটি ভোগ করেন সরকারি কর্মচারীরা।

৫ দিন ছুটি

১১ এপ্রিল বৃহস্পতিবার ঈদ হলে সেক্ষেত্রে আগের দিন বুধবার এবং পরদিন শুক্রবার ছুটি হবে ঈদের। ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের সরকারি ছুটি। ফলে ঈদ ও নববর্ষ মিলে টানা পাঁচ দিন ছুটি মিলবে।

৬ দিন ছুটি

রমজান মাস ২৯ দিন হলে ঈদ হবে ১০ এপ্রিল বুধবার। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার নববর্ষের ছুটি। সবমিলিয়ে টানা ছয়দিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা।

১০ দিন ছুটি

রমজান মাস ২৯ দিনে হলে অর্থাৎ মঙ্গলবার থেকে ছুটি শুরু হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি আরও লম্বা হতে পারে। কারণ রোববার (৭ এপ্রিল) পবিত্র শবে কদরের ছুটি। এর আগে ৫ ও ৬ (শুক্র-শনি) সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ৮ এপ্রিল (সোমবার) একদিন কর্মদিবস। ওই দিন বাড়তি ছুটি নিতে পারলে টানা ১০ দিন ছুটি মিলতে পারে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন