প্রচ্ছদচট্টগ্রামসদরঘাটে আট হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

সদরঘাটে আট হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন কাজী নজরুল ইসলাম রোড থেকে মো. মোছলেম উদ্দিন (৪২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াব উদ্ধার করা হয়।

সোমবার(২০ মে) সকাল সোয়া ৯ টার দিকে আল মদিনা ফার্নিচার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর ঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া।

তিনি বলেন, সকালে ডিউটি করাকালে কাজী নজরুল ইসলাম রোডের আল মদিনা ফার্নিচার দোকানের সামনের রাস্তার উপর থেকে আসামী মোঃ মোছলেম উদ্দিনকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়া

আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

 

জেসি

এই বিভাগের আরও পড়ুন