চট্টগ্রাম কলেজ রোডের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে এলাকার সৌন্দর্য ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে একটি চক্র।
এবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ মে) রাতে নগরের বহদ্দারহাটের মেয়রের বাসভবনে স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা।
এসময় মেয়র দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দেন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী মনির ইসলাম, জাহিদ হাসান সাইমুন, মুনির উদ্দিন, আব্দুল্লাহ আল সাইমুন, মহিউদ্দিন বাপ্পি, ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, ইয়াসির আরাফাত, গিয়াস উদ্দিন সাজিদ, আব্দুল মালেক রুমি, মোস্তফা আমান, ইয়াছির আরফাত রিকু, তারেক রহমান, শাহজাদা শাহরিয়ার সাকিব ও আব্দুর রাজ্জাক।
আরো উপস্থিত ছিলেন সিরাজুম মুনির, আব্দুল হাকিম, তানভির আহমেদ, মোহা. সম্রাট, মোহাম্মদ আরাফাত আবিদুল ইসলাম, ফয়সাল মোহাম্মদ জয়, ফয়সাল মো. মিনহাজ ও আরশাদুল ইসলাম।
জেসি