প্রচ্ছদচট্টগ্রামচসিকের সাবেক কাউন্সিলর ইলিয়াছ গ্রেপ্তার

চসিকের সাবেক কাউন্সিলর ইলিয়াছ গ্রেপ্তার

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৬ নং ওয়ার্ডের সাবেকউ কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, আদালতের মাধ্যমে মো. ইলিয়াছকে কারাগারে পাঠানো হয়েছে।

মানবাধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইলিয়াছ ওই মামলায় ১ নম্বর আসামি।

জেসি

এই বিভাগের আরও পড়ুন