নগরের বন্দর থানার আনন্দবাজার সাগরপাড় এলাকা থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে না পারলেও স্থানীয় একটি সূত্র জানায়, নিহত যুবকের নাম জয়ন্ত দাশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
তবে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম জয়ন্ত দাশ। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি হালিশহর আনন্দবাজার এলাকার আজমিয়া মসজিদের পাশের একটি বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
জেসি/চট্টগ্রাম