প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আকবরশাহে মো. হারুন (৫০) নামে এক ব্যক্তিকে ইয়াবার মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ অক্টোবর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. হারুন, কুমিল্ল জেলার নাঙ্গলকোট থানার তুলাতলী এলাকার খালেকের বাপের বাড়ীর মৃত লাল মিয়ার ছেলে। গণমাধ্যমকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।

এজহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ জানুয়ারি নগরের আকবরশাহ থানার আকবরশাহ কাঁচাবাজার পাস্থনগর রোড এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ মো. হারুনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ। এ ঘটনায় তৎকালীন গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শেখ তারিকুল ইসলাম বাদী হয়ে আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে একই বছরের ৩০ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. হারুনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। হারুন জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।

এনইউএস/জেসি

এই বিভাগের আরও পড়ুন