প্রচ্ছদটপ নিউজঅষ্টমীতে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ভিড়, আজ মহানবমী

অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ভিড়, আজ মহানবমী

জাগো প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমী আজ (সোমবার)। আগামীকাল (মঙ্গলবার) বিজয় দশমী। এদিন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের শারদীয় দুর্গোৎসব। আজ রাতই উৎসবের শেষ রাত। সব মণ্ডপেই আনন্দের পাশাপাশি থাকবে দেবী দুর্গার বিদায়লগ্নের বিষণ্নতা।

আজ সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে রয়েছে নানা আয়োজন। দেবী মায়ের পূজা, পুষ্পাঞ্জলি, সমবেত প্রার্থনা, যজ্ঞানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ।

এছাড়া অনেক পূজা মণ্ডপে রয়েছে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে মহাষ্টমী ও কুমারী পূজা গতকাল রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মহাষ্টমী উপলক্ষে ভক্তরা উপবাস থেকে মা দুর্গার কৃপা প্রার্থনা করে দিয়েছেন পুষ্পাঞ্জলি।

অন্যদিকে প্রতিবছরের মতো এবারও পাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দিরে আয়োজন করা হয় কুমারী পূজার।

এবার কুমারী পূজার আসন অলংকৃত করেন ৬ নামে ১১ কুমারী। এদের মধ্যে ভৈরবী নামে পূজিত হয়েছেন ১২ বছরের পূজা দাশ, রুদ্রাণী নামে ১১ বছরের অস্মিতা সেন, কালসন্দর্ভা নামে ৯ বছরেমর সুভদ্রা বিশ্বাস, মালিনী নামে ৭ বছরের নিভৃতি দত্ত, তিথি দাশ, আদ্রিতা বিশ্বাস ও আদ্রিতা চৌধুরী, কুব্জিকা নামে ৮ বছরের পৌষালী রায় ও প্রীত ধর, অপরাজিতা নামে কৃত্তিকা চৌধুরী এবং কালসন্দর্ভ নামে আনমোল বণিক।

রোববার সকাল সাড়ে ১০টায় নগরের পাথরঘাটা রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে আয়োজিত কুমারী পূজার পৌরহিত্য করেন শ্রীমৎ শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজ।

এছাড়া মহাষ্টমীতে সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের ঢল নামে নগরেরর পূজামণ্ডপগুলোতে। জেএমসেন হল, কুসুমকুমারী স্কুল, চেরাগী পাহাড়, টেরীবাজার, হাজারী লেইন, নবগ্রহ বাড়ি, টেরীবাজার বাইলেইন, পাথরঘাটা, দক্ষিণ নালাপাড়া ও গোসাইলডাঙ্গায় ব্যাপক দর্শনার্থীর সমাবেশ ঘটে। গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারনায় মুখর ছিল পূজা মণ্ডপ।

এনইউএস/জেসি

এই বিভাগের আরও পড়ুন