প্রচ্ছদচট্টগ্রামবায়েজিদে জাল টাকা তৈরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

বায়েজিদে জাল টাকা তৈরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে মো. দিদারুল আলম (৫০) নামে জাল নোট তৈরি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে হাজার টাকার নোটের ৮০ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়।

রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দিদারুল আলম ইপিজেড থানা এলাকার দক্ষিণ হালিশহরের মৃত বজল আহম্মদ এর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. তাপস কর্মকার জানান, একটি চক্র শারদীয় দুর্গাপূজার সময় জাল টাকা তৈরি করে আসল টাকা বলে বাজারে ছাড়ছে এমন একটি অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা মো. দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে ১ হাজার টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানুষের ক্রয়-বিক্রয় বৃদ্ধি পাওয়ার সুযোগে প্রতারকদের প্রস্তুতকৃত জাল টাকাগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিলো চক্রটির মূল লক্ষ্য। গ্রেপ্তারকৃত আসামিকে জব্দকৃত জাল টাকাসহ বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

এনইউএস/জেসি

এই বিভাগের আরও পড়ুন